নাগরিক সংলাপে বক্তারা

তথ্যপ্রযুক্তি উগ্রবাদ দমনে বাধার সৃষ্টি করছে

সহিংস উগ্রবাদ বর্তমান বিশ্বের এক বড় চ্যালেঞ্জ। আর তথ্যপ্রযুক্তির ব্যবহার এই  উগ্রবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে বাধার সৃষ্টি করছে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক সংলাপে এমন মত দেন বক্তারা। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদ বিরোধী এই সংলাপে প্রধান অতিথি ছিলেন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি খন্দকার লুৎফুল কবির। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি এখনো একটা বড় বাধা হয়ে রয়েছে উগ্রবাদ দমনে। বেকারত্ব ও হতাশা থেকে উগ্রবাদের জন্ম হয়।