রিজভীর দাবি

রবিউলকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি রবিউল আউয়ালকে গত রবিবার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান তিনি।

রিজভী বলেন, মিডনাইট নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে।