ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে নারীর মৃত্যু

ঝোড়ো হাওয়ায় রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেলে ডেমরার মীর হাজিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে একটি বাঁশের টুকরা পথচারী নারীর মাথায় পড়ে। তিনি ঘটনাস্থলেই মারা জান বলে শুনেছি। এ সময় ওই এলাকায় ঝড় হচ্ছিল বলে যোগ করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরে ঘটনার বিস্তারিত জানানো যাবে।