বেনাপোলে ব্যাপক উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। গতকাল মঙ্গলবার সকালে শার্শা উপজেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার ও দোয়া হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজার নেতৃত্বে বিজিবি সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন বীরশ্রেষ্ঠের মাজারে। শার্শা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদের কবরে শ্রদ্ধা জানায়। বেনাপোল বলফিল্ড মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মৃতির ওপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।