একই নম্বরে ৩০ বছর ধরে লটারি খেলে ৩৩ কোটি ডলার জিতল শ্রমিক

লটারিতে জিতে এক অস্ট্রেলীয় নাগরিক তোলপাড় সৃষ্টি করে ফেলেছেন। একই নম্বরে দুইটা টিকিট থেকে থেকে তিনি জিতে নেন ৩৩ কোটি ১৫ লাখ।

সিএনএন জানায়, নাম প্রকাশ না হওয়া ভাগ্যবান এ ব্যক্তি মেলবোর্নের একজন শ্রমিক। মজার বিষয় হচ্ছে, গত ৩০ বছর ধরে একই নম্বরে তিনি লটারি খেলে আসছিলেন তিনি।

লটারি বিষয়ক সাইট ওজ লোটো জানায়, মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে ওই ব্যক্তি আবিষ্কার করেন যে, তিনি লটারি জিতেছেন। তাও একটি নয়, একই নম্বরে খেলা দুইটি লটারিতেই।

শ্রমিক থেকে একরাতেই কোটিপতি হয়ে যাওয়া ওই ব্যক্তি প্রথমেই বিশ্বাসই করতে চাননি। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ আমি কী দেখছি। আমি বিশ্বাস করতে পারছি না।

এ মাসে আরেকজন অস্ট্রেলীয় নাগরিকও জিততে পারতেন প্রায় ৫০ মিলিয়ন ডলার। কিন্তু তার ভাগ্য সহায় ছিল না। যে নম্বরটি এ পুরস্কার জিতে সেটি তিনি খেলেছিলেন সময় শেষ হয়ে যাওয়ার পরই।