তিতুমীর কলেজের অধ্যক্ষের বাড়ি নিলামে উঠছে

নিলামে বিক্রি করা হচ্ছে রাজধানীর সরকারি তিতুমীর কালেজের অধ্যক্ষের বাস ভবন। অধ্যক্ষের পুরাতন বাসভবনটি ৪৯ হাজার ৪৪৩ টাকা একানব্বই পয়সায় বিক্রির জন্য প্রস্তাব করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।

পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় ইইডির তত্ত্বাবধানে এ ভবটি নিলামে বিক্রি করে সেখানে নতুন ভবন নির্মাণ করা করার প্রস্তাব করা হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন। 

তারা জানান, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষের পুরোনো বাসভবনটি বসবাসের জন্য অযোগ্য হয়ে গেছে। এ কারণে সেই ভবন বিক্রি করে নতুন করে সেখানে ভবন নির্মাণ করা হবে।  

প্রস্তাবে আরও বলা হয়েছে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী এই ভবনটি বিক্রি করে সেখানে নতুন করে ভবন নির্মাণ করা হবে। সেই মোতাবেক বাড়ির ভেতরে থাকা সকল মালামাল নিলামে বিক্রয় করার জন্য মাউশি মহাপরিচালকের কাছে অনুমোদন চাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘তিতুমীর কলেজের অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিনের পুরোনো ও বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেখানে নতুন করে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ইইডি’র তত্ত্বাবধানে বাড়িটি ও বাড়ির ভেতরে থাকা সকল মালামাল বিক্রি করে সেখানে নতুন করে নির্মাণকাজ শুরু করা হবে।

মহাপরিচালক বলেন, ‘শুধু তিতুমীর কলেজে নয়, যে কোন সরকারি বিদ্যালয়-কলেজ ভবন, শিক্ষার্থীদের বাসভবন, শিক্ষক ও অধ্যক্ষের যেসব বাসভবন পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেগুলো এভাবেই ভেঙে নতুন ভবন নির্মাণকাজ শুরু করা হয়ে থাকে। ‘