আ প না র ভা গ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল চাকরিক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আছে। অর্থসঞ্চয় বাড়ার সম্ভাবনা আছে। বুঝে ব্যয় করুন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর নতুন কর্মযোগ দেখা যায়। আত্মীয়দের ওপর প্রভাব খাটানো যাবে। প্রেমিকার সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে নতুন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন উপায়ে আয় বাড়বে। মহিলাদের থেকে দূরে থাকুন। নতুন রোগের যোগ আছে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। তাদের আয় ও সম্মান বাড়বে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। ভ্রমণ শুভ।

মিথুন : ২১ মে-২০ জুন রাজনৈতিক নেতা বা উচ্চ পর্যায়ের সরকারি কমর্কর্তাকে ভালোভাবে বুেঝ সিদ্ধান্ত নিতে হবে। অধঃস্তন কমর্চারীদের পণূর্ নিয়ন্ত্রণে এনে পরিচালিত করার পরিবেশ পাবেন। ব্যয় বাড়বে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই না বুঝে অন্যের দায়িত্ব নিলে বিপদে পড়ার আশঙ্কা আছে। ব্যবসায় বিনিয়োগ ভালো হবে না। রোগভয় বর্তমান।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট স্ত্রীর সহযোগিতায় কর্মে বিশেষ উন্নতি যোগ আছে। সন্তানের শিক্ষার দুশ্চিন্তা দূর হবে। প্রেম-রোমাঞ্চে অর্থ ব্যয় হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর চাকরিক্ষেত্রে মনোবল ঠিক রাখুন। সহকর্মীরা অনেক সহযোগিতা করবে। নতুন বান্ধবী জুটবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর ব্যবসা সুবিধা না হলেও চাকরিক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আত্মীয়দের জন্য ব্যয় বাড়বে। প্রেম-রোমাঞ্চ শুভ।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি দালালি বা রাজনীতিতে উন্নতি আছে। সংসারে শান্তি বজায় থাকবে। কিন্তু ব্যয় বাড়বে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যয় বাড়বে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ নিজের নেতৃত্বে ও প্রভাব বাড়বে। প্রতিপক্ষ কোণঠাসা হয়ে পড়বে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।