‘বহুবলি’ সিনেমার মাধ্যমে পরিচয় ছড়িয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। যদিও এর আগেই বলিউড অভিষেক হয়েছে তার। সম্প্রতি প্রেম, অন-স্ক্রিন চুমু নিয়ে সরব হয়েছেন তিনি।
তবে মজার বিষয় হলো, অন-স্ক্রিন চুমু ও প্রেমের ইঙ্গিত দিলেন ভিন্ন ভিন্ন অভিনেতার সঙ্গে।
ভারতীয় গণমাধ্যম জানায়, কয়েক দিন আগেই ঋত্বিক রোশনকে অন-স্ক্রিন চুমু খাওয়ার কথা বলেছিলেন তামান্না ভাটিয়া। সাধারণত ছবির চুক্তিতে চুম্বন দৃশ্যে অভিনয় না করার শর্ত দিয়ে থাকেন তিনি। তবে একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তিনি হলেন, বলিউডের গ্রিক গড ঋত্বিক।
আরও জানান, ‘কৃষ’ অভিনেতার সঙ্গে সামনাসামনি দেখা হয়েছিল তার। তখন খুবই নার্ভাস ছিলেন তামান্না।
সম্প্রতি আরেক সাক্ষাৎকারে নায়িকা জানালেন, এ সময়ের আলোচিত অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ডেটে যেতে চান।
আন্তর্জাতিক অঙ্গনে একাধিক স্বীকৃতি পাওয়া ‘মাসান’ দিয়ে পরিচিতি পান ভিকি কৌশল। জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘উরি’ সিনেমাটি এখনো বছরের সবচেয়ে বড় হিট। আর হাতে রয়েছে অনেকগুলো সিনেমা।