সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে আশরাফুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল নীলফামারি সদরের রামগঞ্জ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আনামুর রহমান আনাম বলেন, অর্থ মন্ত্রণালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। বন্ধের দিনসহ প্রায় প্রতিদিনই এ ভবনে শ্রমিকেরা কাজ করেন। সেই ভবনেই আজ এ ঘটনা ঘটলো।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।