নতুন একটি গবেষণায় এ এযাবৎকালের সবচেয়ে বড় ডাইনোসরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এ জাতীয় ডাইনোসরকে বলা হয় টাইর্যানোসরাস রেক্স।
১৯৯১ সালে কানাডার একটি শহরে ওই ডাইনোসরটির কঙ্কাল পাওয়া যায়। হাড়গুলো এত দিন বেলেপাথরে আটকে ছিল। প্রায় এক দশক ধরে সেগুলো পরিষ্কার করা হয়েছে। এরপরই বোঝা গেছে, স্কটি নামের এই টাইর্যানোসরাস রেক্সটি পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর।
১৯৯১ সালে ৪২ ফুট লম্বা এই ডাইনোসরের নামকরণ করা হয়। বিখ্যাত স্কচের থেকে নাম দেওয়া হয় স্কটি।
স্কটির ওজন ১৯, ৪০০ পাউন্ডের বেশি। ধারণা করা হচ্ছে ৩০’র দশকে মারা যায় এই ডাইনোসর।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মে মাসে কানাডার রয়েল সাসকাচোয়ান মিউজিয়ামে স্কটির কঙ্কাল প্রদর্শনের জন্য আনা হবে।
স্কটিকে নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী সিএনএনকে বলেন, ‘এর হাড়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। পাঁজর ভাঙা। চোয়াল সংক্রমিত। লেজে কামড়ের চিহ্ন আছে। সম্ভবত অন্য কোনো ডাইনোসরের সঙ্গে মারামারির সময় এ সব হয়েছিল।’