বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারের আগুনের ঘটনায় চার তরুণ মিলে এক তরুণীকে উদ্ধার করতে দেখা গেছে।
ফেসবুক ভিডিওতে দেখা যায় আগুন লাগার পর ওই তরুণী এফ আর টাওয়ার ও পাশ্ববর্তী ভবনের মাঝখানে আটকা পড়েন। পরে তাকে উদ্ধারে চার তরুণ তৎপর হন। তাদের সহায়তায় ওই তরুণী পাশের ভবনে গিয়ে আশ্রয় নেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় ওই ভবনে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের ২২ ইউনিট বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেনা, নৌ ও বিমানবাহিনী উদ্ধার কাজে অংশ নেয়।
উদ্ধার তৎপরতায় যুক্ত হয় স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স জড়ো হয়। কয়েকজনকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা যায় বিকেলে। পরে রাতে লাশ উদ্ধার করেও অ্যাম্বুলেন্সে নেয়া হয়। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।