বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর দুঃখ প্রকাশ

বনানী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী মার্ক ফিল্ড। একইসঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে প্রার্থনা করার কথাও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার এই টুইট বার্তায় তিনি এ কথা উল্লেখ করেন।

টুইটে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী মার্ক ফিল্ড বলেন, ‘ঢাকায় আগুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে সে প্রার্থনা করছি।’