রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় সমবেদনা জানান তিনি।
টুইটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় আগুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে সে প্রার্থনা করছি।’ গতকাল দুপুরে ২২ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট এবং সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।