নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেনের পক্ষের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।