রাজশাহী বার সমিতি

নির্বাচনে আওয়ামীপন্থিদের সংখ্যাগরিষ্ঠতা

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। মোট ২১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ পদেই জয় পেয়েছে এই প্যানেল। শুধু সদস্য পদের একটিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।

নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট লোকমান আলী ও একরামুল হক। এই পরিষদ থেকে নির্বাচিত বাকিরা হলেনÑ সহসভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী; সম্পাদক (হিসাব) আখতারুল আলম বাবু, সম্পাদক (লাইব্রেরি) মোহাম্মদ আলী, সম্পাদক (অডিট) হেলাল আহমেদ, সম্পাদক (প্রেস অ্যান্ড ইনফরমেশন) জালাল উদ্দীন ও সম্পাদক (ম্যাগাজিন অ্যান্ড কালচার) মমতাজ খানম। একই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ, সাদিকুল ইসলাম ও সুমা খাতুন।