নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুছারচর দক্ষিণপাড়া গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে সোলায়মান মিয়ার দুটি গাভী ও একটি ষাঁড় পুড়ে মারা গেছে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় বন্ধ হয়ে গেছে পরিবারটির আয়ের পথ; দুধ বিক্রি করেই চলত ওই সংসার। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ওই কৃষক। অভিযোগে বলা হয়েছে, রাত আড়াইটার দিকে আগুনের আঁচে তার ঘুম ভেঙে যায়। গোয়ালঘরে আগুন দেখে তা নেভানোর আগেই তিনটি গরু পুড়ে মারা যায়। সোনারগাঁ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।’