বাংলাদেশের অন্যতম সুউচ্চ ভবন রাজধানীর গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার বিকেল ৩টা ৪৮ মিনিটের দিকে ভবনটির পাঁচ তলায় আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন ছড়াতে পারেনি, খুব বেশি ক্ষয়ক্ষতিও হয়নি।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।