গির্জাতে কিশোরীকে যৌন নিপীড়ন, পাদ্রীর ৬ বছরের জেল

এক কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে এক পাদ্রীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সাউথ ডাকোটায় র‌্যাপিড সিটি চার্চে এ ঘটনা ঘটে। 

টাইমস অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে জানায়, রোমান ক্যাথলিক ওই পাদ্রীর নাম জন প্রবীণ। ৩৮ বছর বয়সী এ খ্রিস্টান ধর্মীয় গুরু একজন ভারতীয় নাগরিক।

গির্জার ভেতরেই ১৩ বছরের এক কিশোরীর ওপর যৌন অত্যাচার চালায় সে। 

গত মাসে যৌন নিপীড়নের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচারকের কাছে নিজেই অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে প্রবীণ।

যদিও তার আইনজীবী মাত্র এক বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন, কিন্তু তা যথেষ্ট নয় বলে মনে করেছেন বিচারপতি স্টিভেন ম্যানডেল। যুক্তরাষ্ট্রের এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।