অগ্নিকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটির আহ্বান বি. চৌধুরীর

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর গুলশান এক নম্বর কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বি.চৌধুরী।

তিনি বলেন, চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর গত বৃহস্পতিবার বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এ জন্য তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানাচ্ছেন।

এর আগে বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছিলেন বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।