নন এসি বাসে চড়ে শেরপুর গেলেন মতিয়া চৌধুরী

আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য, কৃ‌ষি মন্ত্রনাল‌য়ের স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি এবং শেরপুর- ২ আস‌নের সংসদ সদসদ্য মতিয়া চৌধুরী নন এসি সাধারণ বাসে চড়ে শেরপুর গেছেন।

বৃহস্পতিবার রাতে তিনি ওই বাসে চড়ে শেরপুর যান। রাতে তিনি নকলা নামেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে বরণ করেন।

সাবেক এ কৃষিমন্ত্রী নতুন সরকারের সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া গাড়ি গ্রহণ করেননি।

ওই বাসে থাকা এক যাত্রী জানান, গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পাড় হওয়ার পর যাত্রী ওঠানামাসহ চালক ও তার সহকারী তাদের স্বাভাবিক কাজই করে গেছেন।

মতিয়া চৌধুরী শনিবার সকালে নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন।