এগারো বছর বয়সী সের্হিওর সঙ্গে রিয়ালের চুক্তি

ভবিষ্যতের কথা ভেবে স্কাউট প্রোগ্রামের আওতায় সম্ভাবনাময়ী খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করে থাকে রিয়াল মাদ্রিদ। এর অংশ হিসেবে ১১ বছর বয়সী এক ফুটবলারকে দলে টানলো স্পেনের সবচেয়ে সফল ক্লাব। এই কিশোরের নাম সের্হিও তোরেস।

সের্হিওর জন্ম মাদ্রিদেই; বাবা-মা পেরুভিয়ান। দেশটির সঙ্গে সূত্রতা থাকায় এই কিশোরকে পেরুর ফুটবলের ভবিষ্যতের রত্ম হিসেবে দেখা হয়।

এরই মধ্যে রিয়ালের একাডেমিক দল আলেভিন-বি এর হয়ে অভিষেক হয়েছে সের্হিওর। দলটির সবার বয়স তার চেয়ে এক বছর বেশি।

২০০৮ সালে জন্ম নেওয়া সের্হিও সম্প্রতি স্পেনের রাজধানীর উপকণ্ঠ ভিয়াভেরদেয় ছোট্ট একটি একাডেমির হয়ে খেলার সময় নজরে পড়ে রিয়ালের। চুক্তিবদ্ধ করে সম্ভাবনাময়ী এই কিশোরকে।