নিজেদের দেশের ওপর রাডার দিয়ে অন্য কোনো দেশ নজরদারি করছে কি না, সেটি খুঁজতে মহাকাশে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইটের উৎক্ষেপণ করেছে ভারত।
এনডিটিভি জানায়, একই সঙ্গে ২৮টি অন্য উপগ্রহের উৎক্ষেপণও করা হয়েছে।
প্রতিপক্ষের অবস্থান জানতে এত দিন ভারতকে বিমানের ওপর ভরসা করতে হতো। এই স্যাটেলাইট ঠিকমতো পৌঁছালে মহাকাশকে কাজে লাগিয়ে নজরদারি চালাতে পারবে দেশটি।
কিন্তু এটি ঠিকমতো পৌঁছাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কিছুদিন আগে নিজেদের একটি লাইভ স্যাটেলাইট ধ্বংস করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। কক্ষপথে ওই স্যাটেলাইটের বিচ্ছিন্ন টুকরো রয়ে গেছে। সেগুলোর সঙ্গে ইন্টেলিজেন্স স্যাটেলাইটের সংঘর্ষ হতে পারে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান কে সিভান বলেন, ‘এটাই ভারতের প্রথম থ্রি অরবিট মিশন। গত সপ্তাহে মিশন শক্তির পর মহাকাশে কিছু নমুনা রয়ে গেছে। সেগুলোর সঙ্গে এদিনের উপগ্রহের সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকছে।’