কৌতুক অভিনেতা জেলনস্কি হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাজনীতিতে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই ইউক্রেনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে পেয়েছেন একজন কৌতুক অভিনেতা। দেশটির প্রথম ধাপের নির্বাচনে তার অর্ধেকেরও কম ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।

বিবিসি জানায়, অর্ধেক ভোট গোনা শেষে দেখা গেছে দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা ভলদেমার জেলনস্কি পেয়েছেন ৩০ শতাংশ ভোট।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো পেয়েছেন মাত্র ১৬ শতাংশ ভোট।

মজার কথা হচ্ছে, ভলদেমার জেলনস্কি একটি টিভি শোতে প্রেসিডেন্ট চরিত্রেও অভিনয় করেছিলেন।

ফলাফল নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া তিনি বলেন, “আমি অনেক খুশি, কিন্তু এটিই চূড়ান্ত নয়।”

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনিয়মের শতাধিক অভিযোগ পাওয়া গেলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৯ জন। যাদের কেউই এখন পর্যন্ত ৫০ শতাংশ ভোট পাননি। শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী নিয়ে ২১ এপ্রিল দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।