সোমবার সকালে রাজধানীতে এক মোটরসাইকেল চালককে মামলা দেওয়ার পর মারধর করেছে পুলিশ।
শাহীন আহমেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী এ ঘটনার শিকার বলে জানান। ফেসবুকে তিনি নিজেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত বলে দাবি করেন।
তবে এ ঘটনার ভিডিও ধারন করেন মোজাম্মেল হক সোহাগ।
সোহাগ জানান, সোমবার সকালে হাতিরঝিল মন্দির এলাকায় ঢাকা মেট্টোপলিটন পুলিশের সার্জেন্ট সোহেল এক মোটরসাইকেল চালককে মামলা দেয়। এ নিয়ে প্রতিবাদ করায় গালিগালাজ ও পরে মারধর করা হয় শাহীনকে।
শাহীন অভিযোগ করে বলেন, তার কাগজপত্র ঠিক থাকার পরও মামলা দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ করা গালি দেয় ওই পুলিশ সার্জেন্ট। গালির প্রতিবাদ করায় মারধর করা হয়।
এ ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে পুলিশ মারধর করতে দেখা যায়।
সোহাগ জানান, গালিগালাজের প্রতিবাদ করায় তাকে মারধর করে। পরে রামপুরা পুলিশ বক্সে নিয়ে আরো মারধর করে বাইক আটকে রাখা হয়। একজন ভিডিও করায় তাকেও মারধর করে মোবাইল নিয়ে যাওয়া হয়।