কাল মালয়েশিয়া সিঙ্গাপুর সফরে যাচ্ছেন সেনাপ্রধান

সাতদিনের সরকারি সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামীকাল বুধবার তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান সিঙ্গাপুরের চিফ অফ ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চাংগি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। এরপর আগামী ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং সফর শেষে ৯ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।