জি বাংলার সিরিয়ালের পরিচিত মুখ দিতিপ্রিয়া। ‘রাণী রাসমণি’ লুকে সপ্তাহের প্রায় প্রতিদিনই তাকে দেখেন দর্শক। সেই দিতি সরাসরি রাসমণির অবতার থেকে বেরিয়ে ঝাঁপ দিলেন সুইমিং পুলে। তাও একদম সুইম স্যুটে!
ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই ছবি নিজেই পোস্ট করেছেন দিতিপ্রিয়া। যেখানে নিত্যদিনের গুরুগম্ভীর চরিত্রের বাইরে এসে নিজেকে জানান দিলেন তিনি।
‘রাণী রাসমণি’তে তার কাঁধে রাজ্যের ভার চাপলেও বয়সে দিতি বেশ ছোটই। একাদশ শ্রেণির ছাত্রী তিনি।
সম্প্রতি এ অভিনেত্রী জানান, একদিকে কাজের চাপ অন্যদিকে পড়ার চাপ। তবে সব সামলান বেশ ভালোভাবেই৷
বোঝা যাচ্ছে, সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই এভাবে হাজির হলেন সুইমিং পুলে। হালকা মেজাজের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে।
এদিকে শিগগিরই দিতি যোগ দিচ্ছেন শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’ সিনেমায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ ছবির মূল ভূমিকায় আছেন বাংলাদেশের আরিফিন শুভ। ছবিতে বিখ্যাত ‘অপু’ চরিত্রে পা গলাবেন এ অভিনেতা। এতে দিতিপ্রিয়ার চরিত্রের নাম অপর্ণা।