মহিলা দলের ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মহিলা দলের ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

এদিকে বিএনপির সহ দফতর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফরোজা আব্বাসকে সভাপতি, নুরজাহান ইয়াসমিনকে সিনিয়র সহ-সভাপতি, সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।