আজ ছোটদের ফাইনাল

আজ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল। একটি বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। অন্যটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। আজ দুটি ফাইনালই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথমে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল। নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলবে সিলেট জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলবে ময়মনসিংহের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। ছোটদের দুটি টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।