ঢাকায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চাঁদপুরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিভিন্ন অনিয়মের অভিযোগে এ দুই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য দেশ রূপান্তরকে জানান, মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নার্গিস সুলতানা। অভিযানের সময় হাসপাতালটির বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। পরে দুদকের দলটি হাসপাতাল কর্র্তৃপক্ষের কাছে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মচারীদের শাস্তি ও বদলির সুপারিশ করে।
দুদক কর্মকর্তা প্রণব কুমার জানান, দুদক অভিযোগকেন্দ্রে (হটলাইন : ১০৬) অভিযোগ পেয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে অভিযান চালানো হয়।