ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কাজী আসাদুজ্জামান আসাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
৬৭ বছর বয়সী আসাদ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
কাজী আসাদের কফিন গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। পরে দ্বিতীয় দফা জানাজা শেষে তার লাশ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেওয়া হয়।