দুই মাস পর অনুশীলনে নেইমার

চোটের কারণে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকার পর পিএসজির হয়ে প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন নেইমার। অপেক্ষা এখন খেলায় ফেরার।

জানুয়ারিতে স্ত্রাসবুরের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হারে চোট পান নেইমার। সেই থেকেই মাঠের বাইরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

ফরাসি কাপে বুধবার নঁতের বিপক্ষে পিএসজির জয়ের ম্যাচের দিন ফিটনেস কোচ রিকার্ডো রোসার সঙ্গে একা একা অনুশীলন করেন নেইমার। তবে প্রথম দিন ভারী অনুশীলনে যাননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

চোটে পড়ার আগে বেশ ছন্দে ছিলেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় ২৩ ম্যাচে করেন ২০ গোল।