জলবায়ু পরিবর্তনের ফলে সবুজ হয়ে যাবে অ্যান্টার্কটিকা!

মানবসৃষ্ট জলবায়ুর পরিবর্তনের ফলে বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা সবুজ হয়ে উঠতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। বরফ নিঃশেষ হয়ে সেখানে দেখা দিতে পারে সবুজ গাছপালার।

দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, গবেষকদের মতে দিন দিন কার্বন ডাইঅক্সাইড লেভেল এতই বৃদ্ধি পাচ্ছে, একসময় পৃথিবীর ভবিষ্যৎ হবে ৩০ লাখ বছর আগের যুগের মতো। প্লিওসিন যুগের সে সময়ও পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এমনই অধিক মাত্রায় ছিল।

ওয়ার্ল্ড মেটেওরোলোজিক্যাল অর্গানাইজেশনের মতে, ২০১৫ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড লেভেল ৪০০ পিপিএম পৌঁছে যায়। সে সময় থেকে রেকর্ড ভাঙা শুরু হয়।

ইম্পিরিয়াল কলেজের গবেষক প্রফেসর মার্টিন সিগার্টের মতে, প্লিওসিন যুগের মতো জলবায়ু মানুষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।