ধর্ষণে সহযোগিতায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের আদেশ

অপহরণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ দায়ের করা এক মামলায় যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এক নারী কর্তৃক নালিশি দরখাস্তটি দাখিলের পর বিচারক জয়শ্রী সমাদ্দার এই আদেশ দেন।

আদেশে বলা হয়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন হাকিম বিচার বিভাগীয় এই তদন্ত করে তার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেবে।

আদালতের রাষ্ট্রপক্ষেল কৌসুলি মাহমুদা বেগম দেশ রূপান্তরকে এ খবর নিশ্চিত করেন।

এ মামলায় যাত্রাবাড়ী থানার এস আই মাহমুদুল হাসান ও মোছাম্মত লাইজু, শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা শশীর নাম উল্লেখ করা হয়েছে।