সাভারে ১২ বছরের এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পর ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক (৪০)। সে সাভারের ঝাউচর এলাকার বাসিন্দা।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, গৃহকর্মীকে ধর্ষণ করায় গৃহকর্মী ওমর ফারুক এবং ধর্ষণে সহযোগিতা করায় তার স্ত্রীর বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় গৃহকর্তা ওমর ফারুককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তার স্ত্রী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের অভিযান চালান হচ্ছে।
অন্যদিকে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।