গাড়িচাপায়ও বেঁচে গেলেন ভারতীয় দম্পতি (ভিডিও)

মোটরসাইকেল আরোহী দম্পতি গাড়ির নিচে চাপা পড়েও বেঁচে গেছেন অলৌকিকভাবে। সোমবার ভারতের ব্যাঙ্গালোরে এই ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায় ওই দম্পতি রাস্তার লেন পরিবর্তন করতে গিয়ে পেছন থেকে আসা একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়েন।

নারীটি গাড়ির বাম্পারের সঙ্গে আটকা পড়েন। পুরুষটি গাড়িটির পেছনের চাকার সামনে মাঝখানে আটকা পড়েন।

গাড়ির চালক সংঘর্ষের পরপরই ব্রেক কষে ফেলায় বেঁচে যান বাইক আরোহী ওই দম্পতি