ভুয়া প্রশ্ন ফাঁসচক্রের দুই প্রতারক গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর সদস্যরা। গতকাল দুপুর ২টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেÑ নাজেল হোসাইন ও কাজী কেওয়ান।

র‌্যাব-২ এর মেজর রুহুল আমিন দেশ রূপান্তরকে জানান, দীর্ঘদিন ধরেই ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছিল। একপর্যায়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে হাজার হাজার টাকা হাাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। যেকোনো পরীক্ষা বিশেষ করে এসএসসি ও এইচএসসি শুরু হওয়ার আগে থেকেই এই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠে। এই চক্রের আরও সদস্য রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।