সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবু নাসের বাসসকে এ কথা জানান।
তিনি বলেন, “আজ সিঙ্গাপুর সময় বিকেল ৩টায় (সম্ভাব্য সময় ) তাকে রিলিজ দেওয়া হবে।”
একমাস আগে গত ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সেখানে থাকবেন।