কোনো ব্যক্তির অপরাধ প্রমাণের আড়ে হাতকড়া পরানো ইসলামবিরোধী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের দ্য কাউন্সিল অব ইসলামিক ইডিওলজি (সিআইআই)।
প্রতিষ্ঠানটির প্রধান ড. কিবলা আয়াজ এমনটা বলেন।
বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) যখন কোনো অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া পরায়, তা কেবল দেশের আইনেই নয়, ইসলামী শরিয়ারও বিরোধী। খবর দ্য নিউজ।
তিনি আরো বলেন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই গণমাধ্যমে অভিযুক্ত ব্যক্তির মানহানি ইসলামের শিক্ষা ও মানুষের মর্যাদার বিরোধী।
এর আগে এক বৈঠকে সিআইআই পাকিস্তানের সাবেক বিচারপতি রেজা খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে বলে কিবলা আয়াজ জানান।
তিনি বেলেন, তারা ইসলামিক আইনের আলোকে এনএবির অধ্যাদেশকে পরীক্ষা করে দেখবেন। এ ছাড়া ইসলামী আইনের বিরোধী এনএবির ধারাগুলো তারা পর্যবেক্ষণ করবেন।
সিআইআই চেয়ারম্যান বলেন, সংবিধানে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে, ইসলামী আইনের বিরুদ্ধে যায়, পাকিস্তানে এমন কোনো আইন কার্যকর করা যাবে না।