সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামের একটি দোকানে ট্রাক থেকে সিলিন্ডার নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
জানা যায়, বিস্ফোরিত সিলিন্ডারের ভাঙা অংশ ও আগুনের ফুলকি পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় আঘাত করে প্রায় ১০০ গজ দূরে একটি মোটরসাইকেলে গিয়ে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী সাংবাদিক গোলজার আহমদ ও অসমিত অভি আহত হন। তারা ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সিলিন্ডারভর্তি ট্রাক জব্দ করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি
সেলিম মিয়া।