সাভারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির ব্যবস্থা করতে হবে। নইলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলার সহসভাপতি জিল্লুর রহমান, শরীফুল আলম, জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইউসুফ, সহসাধারণ সম্পাদক আবদুল মান্নান ফিরোজ, আবদুল হামিদ, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রানা, প্রকাশনা সম্পাদক আহসান হাবিব মিল্টন, শ্রমবিষয়ক সম্পাদক সুমন মিয়া, শিশুবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, যোগাযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আবদুল মালেক প্রমুখ।