চাইল্ড আর্টিস্ট হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই তরুণী। এরপর বেশ কিছু হিন্দি ও মরাঠি ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্রীয়া পিলগাঁওকর নামের এই তরুণী। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে সবচেয়ে বেশি চর্চা হয়েছে যে ওয়েব সিরিজগুলি নিয়ে, তার মধ্যে একটি সিরিজের নায়িকা এই তরুণী।
স্টেজ পারফরম্যান্সও করতেন শ্রীয়া। কত্থকের মতো শাস্ত্রীয় নৃত্যে দক্ষ তিনি।
শহিদ কাপুর ও বিক্রান্ত মেসির সঙ্গে বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।
বাবা শচীন পিলগাঁওকরের তৈরি মরাঠি ছবি ‘কুলটি কেকে’তে প্রথম অভিনয় করেন তিনি। প্রথম ছবিতে রাজ্য সরকারের তরফে ছয়টি পুরস্কার পেয়েছিলেন তিনি।
২০১৩ সালে বলিউড ছবির জগতে প্রবেশ করেন শ্রীয়া। তু তু ম্যায় ম্যায়’ ধারাবাহিকে ডেবিউ হওয়া বলিউড অভিনেত্রীর বড় পর্দায় ডেবিউ শাহরুখ খানের সঙ্গে। ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে বলিউডে ডেবিউ হয় তার।
মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিদ্যা নিয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক হন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সামার স্কুলেও পড়াশোনা করেছেন শ্রীয়া।
মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিদ্যা নিয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক হন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সামার স্কুলেও পড়াশোনা করেছেন শ্রীয়া।
বেশ কিছু শর্ট ফিল্ম পরিচালনা ও প্রযোজনা করেছেন শ্রীয়া। যার মধ্যে উল্লেখযোগ্য ‘পঞ্চগব্য’, ‘পেন্টেড সিগন্যাল’ ও ‘ড্রেসওয়ালা’।