ক্যাচ ফেলে দেওয়ার পরও রিভিও চেয়ে সমর্থকদের কঠিন সমালোচনার মুখে পড়েছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের এই ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কঠিন সমালোচনা।
ঘটনাটি পাকিস্তান কাপে ফেডারেল এরিয়াস ও খাইবার পখতুনখাওয়া মধ্যকার ম্যাচের শেষ ওভারে। ডিপ মিড-উইকেটে ফিল্ডিং করছিলেন ফেডারেল এরিয়াসের শেহজাদ। তখন জয়ের জন্য খাইবার পখতুনখাওয়ার শেষ চার বলে দরকার ছিল তিন রান। ঠিক তখন একটি ক্যাচ ধরতে গিয়ে ফেলে দেন শেহজাদ।
ক্যাচটি ফেলে দিয়েও টিভি রিভিও চান শেহজাদ। তাতে পরিষ্কার দেখা বল তার হাত ফসকে মাটিতে পড়ে গেছে এবং তা দেখেছেন শেহজাদ। ক্যাচটি হাতছাড়া করেছেন জেনেও অহেতুক টিভি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করায় পাকিস্তানি এই ওপেনারের সমালোচনায় মাতেন সমর্থকরা।
শেহজাদের এই কাণ্ড দেখে টুইটারে তাকে একজন অভিনেতা বলে উল্লেখ করেছেন। আরেকজন বলছেন, প্রকৃত পক্ষে শেহজাদ মাটি থেকে বল কুড়িয়ে তুলে তারপর রিভিউ চেয়েছে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও এক ওয়ানডে ম্যাচে শেহজাদ এমন কাণ্ড ঘটিয়েছিলেন। অনেকের মতে, এই ম্যাচের মধ্য দিয়ে সেটাই ঘটনাই তিনি মনে করে দিয়েছেন।
ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যেতে হয়েছে শেহজাদের ফেডারেল এরিয়াস। ২৭০ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারের দুই বল হাতে রেখেই ৭ উইকেটে ২৭৪ রান করে পখতুনখাওয়া।
ভিডিওটি দেখতে ক্লিক করুন