ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ-২০১৯ সেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউ নেশন পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হানুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহদী আল মুহতাসিম নিবিড়।
শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব রনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার রিয়াদুল করিম, সমিতির বিদায়ী কমিটির সভাপতি এ আর এম আসিফুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবু রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইউএনবি’র মো. ইমরান হোসেন, দফতর সম্পাদক সারাবাংলা ডট নেটের কবির কানন, অর্থ সম্পাদক মানবজমিনের মুনির হোসাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক নয়া দিগন্তের মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ অবজারভারের আবদুর রাজ্জাক সোহেল ও বাংলানিউজটুয়েন্টিফোর ডট কমের সাজ্জাদুল ইসলাম কবির।