ভক্তদের সঙ্গে বরাবরই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরুণ ধাওয়ানের। অথচ এক মেয়ে ভক্ত তার বাড়িতে এসে প্রেমিকা নাতাশা দালালকে হত্যার হুমকি দিয়ে গেল।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এসময় বাড়িতে ছিলেন না বরুণ। কলঙ্ক সিনেমার প্রচারণায় ব্যস্ত ছিলেন তিনি।
তার নিরাপত্তা কর্মীদের সূত্রে জানা গেছে, গত রাতে এক নারী ভক্ত অনেকক্ষণ ধরে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। ভক্তরা প্রায়ই এরকম করে থাকে। ফলে শুরুতে তাকে তেমন গুরুত্ব দিতে চায়নি নিরাপত্তা কর্মীরা।
নিরাপত্তা কর্মীরা বলেন, “বরুণ-নাতাশা জুটির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন ওই নারী ভক্ত। তাকে যখন বলা হলো, বরুণের সঙ্গে আজকে দেখা হওয়া সম্ভব না। তখন সে ক্ষিপ্ত হয়ে বলে, আমি নাতাশাকে খুন করব।”
তারা আরও জানায়, নাতাশার ওপর ক্ষোভ প্রকাশ করে একের পর এক বকেই যাচ্ছিল সে। এমনকি নিজের ক্ষতি করারও হুমকি দিল।
এদিকে এ ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশানে প্রাথমিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বরুনের নিরাপত্তা কর্মীরা।