প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতির শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক।

রবিবার  রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান রুবানা হক। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

গত শনিবার বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল।

এই প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবেন।