চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোববার পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ চলাকালে পুলিশের রাবার বুলেটে দুই দোকান শ্রমিক আহত হয়েছেন।
রোববার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ছোড়া পুলিশের রাবার বুলেটের বিশ্ববিদ্যালয়ের সোহওয়ার্দী হলের পাশের দোকানের দুই কর্মচারী আহত হন।
আহতরা হলেন, সালাম স্টোরের কর্মচারী আব্দুল আজিজ (৪৫) এবং জামাল উদ্দিন (৪৮)।
এ বিষয়ে জামাল উদ্দিন জানান, আন্দোলনের কারণে দোকান বন্ধ ছিল। আমরা দোকানের চেয়ার-টেবিল ভিতরে নিতে গেলে চেয়েছিলাম। এসময় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের ছোড়া পাঁচটি রাবার বুলেটের আমার শরীরে লাগে।
তবে তারা কোথায় চিকিৎসা নিয়েছেন তা জানা যায়নি।
এ ঘটনায় ছাত্রলীগের ১৯ নেতাকর্মী আহত হন। ছয় ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে তারা রোববার থেকে লাগাতার ধর্মঘট আহ্বান করেন।