বরিশাল বিশ্ববিদ্যালয়

১২ দফা দাবিতে কর্মচারীদের মানববন্ধন

১২ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। গতকাল রবিবার অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী শরীফ, সাবেক সভাপতি শাহাজাদা খান, মো. পারভেজসহ নেতারা।

হাসানুজ্জামান বলেন, আমাদের এ যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। দাবির মধ্যে উল্লেখযোগ্যÑ নীতিমালা সংশোধন করে সরাসরি নিয়োগের ৬০ ভাগ অভ্যন্তরীণভাবে পদোন্নতি, পদোন্নতির বয়স হলে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা না থাকলে শুধুমাত্র গ্রেড পরিবর্তন, সময়োপযোগী সার্ভিস রুল প্রণয়ন, অতিরিক্ত সময়ে কাজের জন্য মূল বেতনের হারে মজুরি এবং রাত্রিকালীন ভাতা প্রদানসহ সব ধরনের পারিতোষিক প্রদান।

এসব দাবি লিখিত আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি।