এভারটনের কাছে হেরে বড় মাশুল গুনল আর্সেনাল

জিতলেই পয়েন্ট টেবিলে তিনে ওঠার সুযোগ। এমন ম্যাচে এভারটনের বিপক্ষে হেরে গেছে আর্সেনাল। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে ওঠার সুযোগ হারাল দলটি। সেরা চারে থাকার লড়াইয়ে পরবর্তী ধাপগুলোতে এই হারের জন্য চরম মূল্যই দিতে পারে তাদের।

নিজেদের মাঠ গুডিসন পার্কে রোববার ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ম্যাচের মাত্র ১০ মিনিটেই এভারটন এগিয়ে যায় ফিল জাগিয়েলকার গোলে।

এর আগে প্রথম লেগেও এভারটনের কাছে হেরেছিল আর্সেনাল। সেবার ২-০ গোলে হারে গানাররা। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল এভারটন। ২০১৭ সালের পার যা দলটির জন্য এই প্রথম।

প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে লিভারপুর ও ম্যানচেস্টার সিটির মধ্যে যেমন লড়াই চলছে, তেমনি লড়াই শীর্ষ চারে থাকা নিয়েও। শীর্ষে থাকা লিভারপুল ও ম্যানসিটি ছাড়া সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার লড়াইয়ে টটেনহ্যাম, আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

দলগুলোর জন্য একটি ম্যাচ হার বা ড্র্র মানেই লড়াইয়ে পিছিয়ে যাওয়া। এখান আর্সেনালকে চরম মূল্য দিতে হয় কিনা সেটিই দেখার। তবে তাদের এই হারে সেরা চারের লড়াইটা আরো জমে গেল নিশ্চিতভাবেই।