চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড

নিহত কাউসারের পরিবারকে ঢাবি শিক্ষার্থীদের সহায়তা

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদের পরিবারকে ৯ লাখ টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে কাউসারের স্ত্রী নুসরাত জাহান মুক্তার কাছে ১ লাখ টাকা ও ৮ লাখ টাকার এফডিআর হস্তান্তর করা হয়। এ সময় কাউসারের বাবা খলিলুর রহমান এবং কাউসারের দুই যমজ সন্তান মেহেজাবিন সারাহ ও জামিল আহমেদ সাফি উপস্থিত ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল।