রাগী পুলিশের অফিসারের চরিত্রে অভিনয় করলেও বরাবরই ঠান্ডা মেজাজ অজয় দেবগনের। কিন্তু মেয়ের পোশাক নিয়ে কটাক্ষ করায় নিজেকে সামলাতে পারলেন না। সুযোগ পেয়েই উগরে দিলেন ক্ষোভ।
ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বিমানবন্দরে ঢিলেঢালা জামায় দেখা গিয়েছিল অজয়-কাজলের কন্যা নিসাকে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপ করা হয় তাকে। কারণ, এই স্টার কিডস নাকি শর্ট পরেনি!
এ নিয়ে মোরাল পুলিশের ভূমিকা নেওয়া নেটিজেনদের এক হাত নিলেন বাবা অজয়। পাশাপাশি চিত্রশিকারিদের হুঁশিয়ারি করে বলেন, “অন্তত তারকার সন্তানদের ওপর খবরদারি বন্ধ করুন।”
এক সাক্ষাৎকারে অজয় বলেন, “ওর বয়স মাত্র ১৪। আমি মনে করি ওকে নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়।”
তিনি আরও বলেন, নিসা লম্বা একটি শার্ট পরেছিল। যার ফলে শর্ট দেখা যায়নি। তাই বলে এভাবে ট্রোলড নিন্দনীয়।
চিত্রশিকারিদের জন্য তারকা সন্তানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন অজয়। তিনি বলেন, “কী ধরনের ব্যক্তি তারা জানি না। কিন্তু তাদের জন্যই আমাদের সন্তানদের মূল্য দিতে হচ্ছে। অন্তত আমাদের সন্তানদের একলা থাকতে দিন।”
অজয়ের প্রশ্ন, বাবা-মা তারকা বলেই এভাবে হেনস্তা হতে হবে তাদের? আরও বলেন, “ওরা শিশু। ক্যামেরা সামনে পরিপাটি হতে শেখেনি তারা।”
শেষবার তারকাবহুল সিনেমা ‘টোটাল ধামাল’-এ দেখা গেছে অজয়কে। সামনে মুক্তি পেতে যাচ্ছে ‘দে দে পেয়ার দে’। রোমান্টিক কমেডি ধাঁচের এ সিনেমায় অজয়ের বিপরীতে আছেন টাবু ও রাকুল প্রীত সিং।